এবারের বিপিএলে ফর্মের তুঙ্গে আছে কুমিল্লা। তারকা অলরাউন্ডারসমৃদ্ধ দল তারাও। রয়েছেন শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সাইফউদ্দিনের মতো ব্যাট-বল হাতে দ্যুতি ছড়ানো ক্রিকেটাররা। রানের মধ্যে আছেন তামিম ইকবাল, এভিন লুইস, শামসুর রহমান, এনামুল হক, ইমরুল কায়েসরা। নিজেদের দিনে তারা যেকোনো প্রতিপক্ষের জন্য ত্রাস। সবমিলিয়ে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করছেন দেশের ক্রিকেট বিশ্লেষকরা।

যুদ্ধ হবে সেয়ানে-সেয়ানে। বেজে উঠবে দামামা। বারুদ ও উত্তেজনায় ঠাসা ম্যাচ দেখতে চোখ রাখুন টিভি পর্দায়। হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে এদিন সন্ধ্যা ৭টায়। সেখান থেকে দুদলের উত্তাপ ছড়ানো মহারণ সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।
ফাইনালে সম্ভাব্য ঢাকা ডায়নামাইটস একাদশ: উপুল থারাঙ্গা, সুনিল নারাইন, সাকিব আল হাসান (অধিনায়ক), মিজানুর রহমান, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, রুবেল হোসেন ও কাজী অনিক।
