জাতীয় দলের আট ক্রিকেটার আজ যাচ্ছেন নিউজিল্যান্ডে।দ্বিপাক্ষিক এ সফরে নিউজিল্যান্ডে তিনটি করে ওয়ানডে এবং টেস্ট খেলবে বাংলাদেশ। ১৩ জানুয়ারি ওয়ানডে সিরিজ দিয়ে শুরু দুই দলের মহারণ।দুই ভাগে ভাগ হয়ে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল।
আজ প্রথম বহরে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান নিউজিল্যান্ডের বিমান ধরবেন। দুপুর ১২.৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে রওণা হবেন এ আট ক্রিকেটার।
তাদের সঙ্গী হিসেবে আছেন এ সফরে ম্যানেজারের দায়িত্ব পাওয়া খালেদ মাসুদ পাইলট এবং কোচ স্টিভ রোডস।বিপিএলের পর্দা নামবে ৮ ফেব্রুয়ারি। পরদিন রাতে মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শফিউল ইসলাম নিউজিল্যান্ডে রওণা হবেন। পেসার তাসকিন আহমেদের ইনজুরিতে কপাল খুলেছে শফিউলের। গতকালই তাকে দলে অন্তর্ভূক্ত করেছেন নির্বাচকরা।
নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ,তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান।
