সোমবার ওয়ানডে ফর্ম্যাটের সাম্প্রতিক র্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি। নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান কমিয়েছে ভারত। তবে ওয়ানডে সিরিজে ভারতের সঙ্গে ৪-১ ব্যবধানে হারার পর এক ধাপ নিচে নেমে গেলে নিউজিল্যান্ড। টানা দুই সিরিজ জয়ে আইসিসির র্যাঙ্কিং তালিকায় ভারতের অবস্থান আরও পোক্ত করল।
অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকে সিরিজ হারানোর ফলে ভারতের পয়েন্ট বেড়ে হয়েছে ১২২। নতুন তালিকায় ইংল্যান্ড (১২৬)-এর পরেই রয়েছে ভারত।

নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে দলীয় র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড পিছিয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকার পরে চলে গিয়েছে তাঁরা। ব্ল্যাকক্যাপস এখন চারে। তিনে দক্ষিণ আফ্রিকা। দুটি দলেরই পয়েন্ট ১১১। পাঁচে পাকিস্তান।
এদিকে বছরের শেষ দিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার বর্তমানে র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে সাত পয়েন্ট কম অথাৎ ৯৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বাংলাদেশ। অষ্টম স্থানে শ্রীলঙ্কা, নয়ে ওয়েস্ট ইন্ডিজ ও দশে আফগানিস্তান।
