কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। তবে মাঠে তার চেয়ে বেশি সক্রিয় দেয়া যায় তামিম ইকবালকেই। তাছাড়া কেন ইমরুল কায়েসকে অধিনায়ক করা হল সেটা নিয়েও এখনো চলছে বিতর্ক। তবে বিষয়টি নিয়ে খোলাসা করলেন ইমরুল কায়েস নিজেই।
কোয়ালিফায়ার ম্যাচে রংপুরকে হারানোর পর ইমরুল বলেন, আমি এবং তামিম ইকবাল মিলেই মাঠের সবদিক সামলাই। কোন সিদ্ধান্তের আগে আমরা আলোচনা করি। আজকে আমার একটু খারাপ লাগছিল, তাই সেভাবে সিদ্ধান্ত নিতে পারিনি। আজকে তামিম দেখেছে।
গতবার কুমিল্লার অধিনায়ক তামিম থাকলেও এবারের বিপিএলে অধিনায়ক ছিলেন শুরুতে স্টিভ স্মিথ। তবে তার চলে যাওয়ার পর অধিনায়ক করা হয় ইমরুলকে। কিন্তু মাঠে বেশি সক্রিয় ছিলেন সব সময় তামিমই।
