আগামী জুনে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যেই এই বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি। বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রস্তুতি শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজ দিয়ে।
এরপর আয়ারল্যান্ডের একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। তুমি নিউজিল্যান্ডে বসে বাংলাদেশের জন্য বিশ্বকাপের স্কোর তৈরি করলেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
বিশ্বকাপের জন্য হার্শার পছন্দের বাংলাদেশ স্কোয়াডঃ- তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন।
