বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফাইয়ে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে পেসার ও স্পিনিং দুই বিভাগে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে কুমিল্লা। পেস বিভাগে সাইফুদ্দিন, রনি ও পেরেরা। এছাড়া স্পিনিং ট্যাকে আফ্রিদির সাথে জুটি বাধবেন মেহিদ। রংপুর বোলদের রুখে দিতে রয়েছে অসাধরণ ব্যাটিং লাইন আপ।
অন্যদিকে রংপুর একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। এবি ডি ও হেলস দল থেকে চলে যাওয়ায় আবারো বিদেশি কোটায় ভরসা রাখতে হচ্ছে রবি বোপারা ও বেনি হওয়েলের উপর। এছাড়া ইনজুরি কাটিয়ে এ ম্যাচে খেলতে পারেন শফিউল ইসলাম।
গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়বেন ৫ জন। দুই স্পিনার, লিয়াম ডওসন, জিয়াউর রহমানের সঙ্গে বাদ পড়বেন আরো একজন। শেষ ম্যাচে বিশ্রামে থাকা ৫ ক্রিকেটারকেই ফিরিয়ে আনা হবে আজকের একাদশে।
কুমিল্লা সম্ভাব্য ভিক্টোরিয়ান্সঃ
তামিম ইকবাল, এভিন লুইস, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন, থিসারা পেরেরা, আবু হায়দার রনি, শামসুর রহমান, মেহেদী হাসান, ওয়াহব রিয়াজ ও শহীদ আফ্রিদি।
