গ্যারান্টি দিয়ে বউয়ের ঘরে ঢুকেছে রাজীব!

ক্লোজআপ তারকা রাজিব যেমন ভালো গান করেন তেমনি ভালো খেলেনও। ব্যাডমিন্টন, ভলিবল, হ্যান্ডবল খেলা দেখলে সে যেন খেলার লোভ সামলাতে পারে না। এছাড়াও সে বিভিন্ন টুর্নামেন্টেও খেলেন নিয়মিত। এফডিসিতে নূর ক্রিয়েশনস আয়োজিত সেলিব্রিটি ব্যাডমিন্টন লীগে খেলেছেন রাজীব। এই টুর্ণামেন্টে বিজয়ী না হয়ে ঘরে ফিরলে তার স্ত্রী রাজীবকে বাসায় ঢুকতে দিবেন না- এমন হুমকী দিয়েছেন বলে জানিয়েছিলেন রাজীব।

গতকাল সিবিএলের শেষ খেলায় অংশ নিয়েছিলেন রাজীব। ফাইনাল ম্যাচে রাজীব ও শওকত আলী ইমনের টিমের বিপরীতে খেলেছেন আসিফ আকবর ও আতিক বাবু। সন্ধ্যায় শুরু হওয়া এই ম্যাচ ছিলো টানটান উত্তেজনাপূর্ণ। শেষ মূহুর্তে এসে বিজয়ী হন আসিফ আকবরে টিম। আর রানার্স আপ হয় রাজীবের টিম।

ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন না হতে পারায় স্ত্রীর হুমকীর কথা ভেবে মন খারাপ করে নেই রাজীব। খেলায় হার জিত থাকবেই। এই বিষয়ে রাজীব বিডি২৪লাইভকে বলেন, ‘খেলায় হার-জিত থাকবেই। তবে এমন একটা আয়োজনে খেলতে পেরে সত্যি খুবই ভালো লেগেছে। হার জিত নিয়ে ভাবি নি, আনন্দটাই ছিলো মুখ্য। আসিফ ভাইয়ের সাথে ফাইনাল খেলেছি এটাই অনেক, খুবই দারুণ একটা ম্যাচ হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বউকে তো কথা দিয়েছিলাম জিতেই ফিরব। নিজের জায়গা থেকে চেষ্টা করেছি। যতটুকু পেয়েছি তাতেই আমি খুশি। তবে সমস্যা নেই বাসায় ঢুকতে পেরেছি। আগামী বছর চ্যাম্পিয়ন হবার গ্যারান্টি দিয়ে ঘরে ঢুকেছি এবার। কিন্তু পরেরবার মিস করা যাবে না।’

প্রসঙ্গত, জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) গতকাল শেষ হলো সেলিব্রিটি ব্যাডমিন্টন লীগ (সিবিএল)। নূর ক্রিয়েশনসের আয়োজনে এ খেলায় অংশ নিয়েছেন অনেক তারকা। ফাইনাল ম্যাচে বিজয়ী হয়েছেন কন্ঠশিল্পী আসিফ আকবর ও আতিক বাবু। রানার্স আপ হয়েছেন শওকত আলী ইমন ও রাজিব।

সূত্রঃ বিডি২৪লাইভ