সাকিবকে টসে হারালেন মুশফিক

প্রথম পর্ব শেষে এবার প্লে-অফের প্রথম ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি হবে ঢাকা এবং চিটাগং। রাউন্ড রবিন লিগের প্রথম পর্বের দুই ম্যাচেই ঢাকার বিপক্ষে জয় পেয়েছিল চিটাগং। তবে নতুন দিন মানেই নতুন সব কিছু। তাই আজ (সোমবার) দুই দলের লড়াইটি ছড়াবে বাড়তি উত্তেজনা, দেখা মিলবে অসাধারণ ক্রিকেটের- এমনটাই প্রত্যাশা সকলের।

ইতিমধ্যে গুরুত্বপূর্ন এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চিটাগাং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম।

ঢাকা ডায়নামাইটসের সম্ভাব্য একাদশ: মিজানুর রহমান, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, লুক রাইট, মাহমুদুল হাসান, রুবেল হোসেন।

চিটাগং ভাইকিংস সম্ভাব্য একাদশ: হারদুস ভিলজয়েন, ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), রবি ফ্রাইলিঙ্ক, সিকান্দার রাজা, সাদমান ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ।