মোসাদ্দেকের ইনজুরিতে ভাগ্য খুলল আশরাফুলের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের গ্রুপপর্ব এরই মধ্যে শেষ হয়েছে। এদিকে আগামীকাল সোমবার (৪ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ০১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এদিকে আগামীকাল ম্যাচটি দু’দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। কেননা কালকের ম্যাচে যে দল হারবে সেই দলকে এবারের আসর থেকে বিদায় নিতে হবে।

গুরুত্বপূর্ন এই ম্যাচে চিটাগং ভাইকিংসের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। এদিকে মোসাদ্দেক হোসেন সৈকত যেহেতু ইঞ্জুরিতে সেহেতু আশরাফুলকে একাদশে নেয়া হতে পারে। তাছাড়া রবি ফ্রাইলিঙ্ককে একাদশে নেয়া হতে পারে।

মোসাদ্দেকের বিকল্প হিসেবে সাদমান ও মিলন থাকলেও মুশফিকের পছন্দ আশরাফুলকেই। সে হিসেবে একাদশে শেষ সুযোগ পাওয়ার দৌড়ে আশরাফুলই এগিয়ে থাকবেন।

ঢাকা ডায়নামাইটসের সম্ভাব্য একাদশ: মিজানুর রহমান, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, উপুল থারাঙ্গা,কাজি অনিক, রুবেল হোসেন।