অস্ট্রোলিয়াকে টপকে যাওয়ার সুযোগ টাইগারদের

ভারতের বিপক্ষে সিরিজ হেরে ২টি রেটিং পয়েন্ট হারিয়েছে নিউজিল্যান্ড। বর্তমানে তারা ১১১ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে। সিরিজ শুরুর আগে তাদের রেটিং পয়েন্ট ছিল ১১৩। এদিকে, নিউজিল্যান্ডের সমান ১১১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা কিউইদের চেয়ে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে এই অবস্থানে রয়েছে।

সিরিজ জিতে র‍্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও রেটিং পয়েন্ট বেড়েছে ভারতের। সিরিজ শুরুর আগে তাদের রেটিং পয়েন্ট ছিল ১২১। সিরিজ শেষে তাদের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১২২।

১২৬ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ইংল্যান্ড। সদ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ হারা পাকিস্তান রয়েছে ৫ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ১০২।

১০০ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। টাইগারদের রেটিং পয়েন্ট ৯৩। কদিন পরেই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে ওয়ানডে সিরিজ জিতে রেটিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।

টাইগারদের তুলনায় ৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রোলিয়া। ৩ ধাপ উপরে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলে কিংবা হোয়াইটওয়াশ করতে পারলে বেশ ভালো পয়েন্ট পাবে টাইগাররা। সেক্ষেত্রে অস্ট্রোলিয়াকে টপকে যাওয়ার সুযোগ থাকবে মাশরাফি-সাকিবদের।

যদি নিউজিল্যান্ড সিরিজে সেটা সম্ভব না হয় তাহলে আয়ারল্যান্ড সিরিজেও সেই সুযোগ থাকবে বাংলাদশের পয়েন্ট টেবিলে অস্ট্রোলিয়াকে টপকে যাওয়ার।