সেরা দশে ৯ বাংলাদেশি, ১ বিদেশি

বিপিএলে গ্রুপ পর্ব শেষে বোলিংয়ে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশি তারকারা। এই সময়ে তালিকার সেরা ১০ বোলিংয়ে আছেন ৯জন বাংলাদেশি তারকা।

বিপিএলে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। ১২ ম্যাচে তার উইকেট ছিল ২২টি। দ্বিতীয় সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। ১২ ম্যাচে তার উইকেট ২১টি। তিনে আছে মাশরাফি। ১২ ম্যাচে তার উইকেট ১৯টি। চারে আছে আবু জায়েদ রাহী। ১২ ম্যাচে তার উইকেট ১৮টি। আর পাঁচে আছে সাইফউদ্দিন। ১১ ম্যাচে তার উইকেট ১৭টি।

তালিকার ছয়ে আছে ফরহাদ রেজা। ১২ ম্যাচে তার উইকেট ১৭টি। ৭ নম্বরে একমাত্র বিদেশি হিসেবে আছে আফ্রিদি। ১১ ম্যাচে তার উইকেট ১৬টি। সমান ১৬টি উইকেট নিয়ে আট ও নবম স্থানে আছে আরাফাত সানি ও রুবেল হোসেন।

১০ নম্বরে আছে অলক কাপালি। তার উইকেট সংখ্যা ১৪টি।