চট্টগ্রামে দেবরকে প্যান্ট কিনে দেওয়ায় ভাবি আত্মহত্যা করেছেন। নিহত ওই গৃহবধূর নাম আঁখি আক্তার।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের বালুছড়ায় গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন আঁখি আক্তার (১৮)।
আঁখি আক্তার নেত্রকোনার শিদপ্রসাদপুর এলাকায় রবিউল আওয়ালের স্ত্রী। চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছরা এলাকার আলিফরাজ কটেজে ভাড়ায় থাকতেন তারা।
চমেক পুলিশ ফাঁড়ির দুপুরের ডিউটি অফিসার এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় ওই গৃহবধূকে নিয়ে আসেন তার স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
আলাউদ্দীন তালুকদার বলেন, নিহতের সাথে থাকা স্বজনরা জানিয়েছেন—ওই গৃহবধূর দেবরকে নতুন প্যান্ট কিনে দেওয়াকে কেন্দ্র করে স্বামীর সাথে স্ত্রীর ভুল বোঝাবুঝি হয়। এরপর আঁখি আক্তারের মা এসে একবার তা সমাধান করে দিয়ে যান।
শুক্রবার বেলা ১১টার দিকে টিনশেড বাসার লোহার সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে চমেকে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে
