সৌদি থেকে দেশে ফেরার ৬ দিন আগে প্রবাসী বাংলাদেশিকে গলা কেটে হত্যা

জীবিকার টানে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক যায় বিদেশে। আর তার বেশি সংখ্যকই পাওয়া যাবে মধ্য প্রাচ্যে।বিশেষ করে সৌদি আরবেও অসংখ্য বাংলাদেশি প্রবাসির দেখা মিলে । সেখানে বাংলাদেশিরা নানা ধরনের কাজ করে থাকেন। আবার অনেক প্রবাসীরা দেশে ফিরেন লাশ হয়ে । এমনি দেশে ফেরার ৬ দিন আগে সৌদি আরবে আনোয়ার হোসেন (৪২) নামে এক বাংলাদেশি যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে আল জুবাইল শহরের ২০ কিলোমিটার অদূরে মরুভূমি থেকে তার লাশ উদ্ধার করে সৌদি পুলিশ।নিহত আনোয়ার হোসেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মালিপাড়া গ্রামের মৃত ফটিক বেপারির ছেলে। পেশায় তিনি চালক ছিলেন। তিনি দুই সন্তানের জনক।

নিহতের বড় ভাই রজ্জব আলী মেম্বার জানান, মঙ্গলবার রাতে সৌদি আরবের আল জুবাইল শহর থেকে গাড়ি নিয়ে বের হন আনোয়ার। বুধবার দুপুরে সৌদি পুলিশ আল জুবাইল শহরের ২০ কিলোমিটার অদূরে মরুভূমি থেকে আনোয়ারের গলাকাটা লাশ উদ্ধার করেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ৬ ফেব্রুয়ারি দেশে আসার কথাছিল আনোয়ারের। গত মঙ্গলবার রাতে স্ত্রীর মোবাইলে শেষ কথা হয়। এর পর থেকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুমমেট বাংলাদেশি আবুল ও জহিরুলকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলছে। তবে কবে নাগাত লাশ দেশে আসবে এ ব্যাপারে কিছু জানা যায়নি ।