চিটাগাংয়ের জয়ে বিপিএলের ‘সুপার ফোরে’ যারা

গতকালই বিপিএলর সুপার ফোর নিশ্চিত করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। ১০ ম্যাচে ৭ জয় নিয়ে ২ ম্যাচ বাকি থাকতেই প্লে অফ নিশ্চিত করে তামিমরা। এরপর ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই নিশ্চিত করে রংপুর রাইডার্স।

এবার তাদের পাশে নাম লেখালো মুশফিকের চিটাগাং ভাইকিংস। ঢাকা ডাইনামাইটসকে ১১ রানের ব্যবধানে হারিয়ে তৃতীয় দল হিসেবে ১১ ম্যাচে ৭ জয় নিয়ে কোয়ালিফাই করল তারা।

সুপার ফোরের বাকি এক জায়গার জন্য এবার লড়াই করবে তিন দল। ঢাকা ডাইনামাইটস, সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস। ১০ ম্যাচ শেষে ঢাকার পয়েন্ট ১০, সমান সংখ্যাক ম্যাচ খেলে সিলেটের পয়েন্ট ৮ ও ১১ ম্যাচ শেষে রাজশাহীর পয়েন্ট ১০।

এই তিনদলের মধ্যে কেবল ঢাকার সামর্থ্য রয়েছে শেষ দুই ম্যাচ জিতে ১৪ পয়েন্ট করার। বাকি দুই দল নিজেদের শেষ ম্যাচগুলো জিতলেও পয়েন্ট দাড়াবে ১২। তাই ১৪ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই নিশ্চিত করা কুমিল্লা, রংপুর, চিটাগাংকে টপকানোর কোনো সুযোগ নেই তাদের।