বিপিএল চট্টগ্রাম পর্বের শেষ দিনে প্রথম ম্যাচে মাঠে নেমেচে চিটাগাং ভাইকিংস বনাম ঢাকা ডাইনামাইটস। দুই দলের জন্যই এই ম্যাচে জয় খুুবই গুরুত্বপূর্ন। পরপর তিন হারের পর চিটাগাংয়ে শেষ ম্যাচ জয় দিয়ে শেষ করতে চাইবে চিটাগাং। অন্যদিকে ঢাকাও চাইবে নিজেদের ৬ষ্ঠ জয় তুলে নিতে।
গুরুত্বপূর্ন এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভাইকিংস অধিনায়ক মুশফিক। তাই আগে বোলিং করবে সাকিবের ঢাকা ডাইনামাইটস।
পরপর তিন হারের পর গত ম্যাচের একাদশে থেকে ২ পরিবর্তন এনেছে চিটাগাং। দাসুন সানাকা খেলছেন ডেলপোর্টের পরিবর্তে। অন্যদিকে সাদমান ইসলামও বাদ পড়েছেন আজকের ম্যাচের একাদশ থেকে।
ঢাকার একাদশে আছে তিন পরিবর্তন।
