বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নির্মাণাধীন গ্যারেজের যেখানে সেখানে কনডম আর মদের বোতল পড়ে থাকতে দেখছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ কারণে ক্যাম্পাসে অসামাজিক কাজ ও মাদক ঠেকানোর জোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে এমন দৃশ্য মাঝে মাঝেই দেখা যায়। তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরিবহন রাখার যে গ্যারেজ নির্মাণ করা হচ্ছে সেখানেও পরে থাকতে দেখা যাচ্ছে এসব অসামাজিক কার্যকলাপের উপাদান।

তারা আরো বলেন, নির্মাণাধীন গ্যারেজটি একটু লোকসমাগম থেকে দূরে হওয়ার কারণে বহিরাগতরা সেখানে এসে অবাধে এমন অসামাজিক কাজ এবং মাদক সেবনের নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে।
এদিকে এ বিষয়টি অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু কালাম মো: ফরিদ উল ইসলাম বলেন, সেখানে এমন কোনো কিছু হয় না। আমি লোক পাঠিয়েছিলাম তারা সেখানে কিছুই পায়নি।
