বিপিএলে ৩২টি ম্যাচ শেষ হয়েছে। এই ৩২ টি ম্যাচ শেষে এবারের আসরে শীর্ষ সংগ্রাহক ব্যাটসম্যান রংপুরের বিদেশি তারকা রাইলি রুশো। ৯ ম্যাচে ৪৫৯ রান করেছেন এই রুশো।
রান সংগ্রাহকের তালিকায় রুশোর ধারে কাছেও নেই কেউ। দ্বিতীয় স্থানে আছে মুশফিকুর রহীম। তিনি করেছেন ৩২১ রান। তৃতীয় স্থানে আছে নিকোলাস পুরান। তিনি করেছেন ১০ ম্যাচে ৩০৩ রান।

চতুর্থ স্থানে আছে জুনায়েদ সিদ্দিক। ১০ ম্যাচে তার রান ২৬৯। ভাইকিংস তারকা ইয়াসির আলী ৭ ম্যাচে করেছেন ২৫৮ রান। আছেন পঞ্চম স্থানে। রাজশাহীর লরি ইভান্স ৯ ম্যাচে করেছে ২২৮ রান। ডেভিড ওয়ার্নার বিপিএল ছেড়ে চলে গেলেও ৭ ম্যাচে ২২৩ রান নিয়ে আছেন তালিকার সাতে।
আটে আছেন আফিফ হোসেন। ১০ ম্যাচে তার রান ২১৮। মোহাম্মদ শেহজাদ ৯ ম্যাচে ২১৬ রান করে আছেন ৯ নম্বরে। আর ১০ নম্বরে আছে আলেক্স হেলস। ৬ ম্যাচে তার রান ২০৩।
