ইয়াসিরের দূর্দান্ত ব্যাটিংয়ের আড়ালে মাহেলা

এবারের বিপিএলের সেরা আবিষ্কার বলা যেতে পারে তাকে। ইতিমধ্যে ৭ ম্যাচে ২৩৭ রান নিয়ে বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ৫ম স্থানে অবস্থান করছেন তিনি।

সেই তিনি হচ্ছেন চিটাগাং ভাইকিংসের তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান ইয়াসির আলী। ইতিমধ্যে ৭ ম্যাচে ৩ ফিফটি হাঁকিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান।

বেশ কিছুদিন যাবত ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হলেও এই ইয়াসিরের নজরকাড়া উত্থান হয়েছে গত বিপিএলের ৫ম আসরের পর। সে বছর খুলনা টাইটান্সের স্কোয়াডে থাকলেও এক ম্যাচও খেলতে পারেননি ইয়াসির।

বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে কোন ম্যাচ না খেলতে পারলেও ছিলেন দলের সঙ্গেই। খুলনার কোচ মাহেলা জয়াবর্ধনের সাথে কথা বলেছেন প্রতিনিয়ত। তার কাছ থেকে অনেক কিছুর তালিমও নিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

এই প্রসঙ্গে তিনি বললেন, ‘ব্যাটিং টেননিক নিয়ে কিছুটা কাজ করেছি। ব্যাটিং পরিস্থিতিতে কীভাবে খেলা লাগবে, সেটা আয়ত্ব করেছি। ব্যাটিং মানিসকতা নিয়ে কাজ করেছি। কোন পরিস্থিতিতে কীভাবে ব্যাটিং করা উচিত। সেটা বোঝার চেষ্টা করেছি। মাহেলার কাছ থেকে অনেক টিপস নিয়েছি। বিপিএল না খেললেও অনেক কিছু শিখতে পেরেছি

————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে