বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন রেকর্ডই গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। কারন টি-টোয়েন্টিতে মাত্র দুইবার এক ইনিংসে জোড়া সেঞ্চুরি দেখেছে ক্রিকেট বিশ্ব। আর তৃতীয় রেকর্ডটি গড়ল রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস ও রাইলি রুশো। এদিকে অ্যালেক্স হেলস করেছে ৪৮ বলে ১০০ রান। অন্যদিকে রাইলি রুশো করেছে ৫১ বলে অপরাজিত ১০০ রান।
এদিকে ক্রিকেট বিশ্বে এমন নজির আর ঘটেছে কি না সন্দেহ। এদিকে অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর জোড়া সেঞ্চুরিতে ২৩৯ রানের পাহাড় গড়েছে রংপুর। যা এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ স্কোর।
এর আগে গত ২০১৩ সালে এই রংপুরের বিপক্ষেই ২১৭ রানের স্কোর গড়েছিল ঢাকা ডায়নামাইটস। আর এতো দিন এটাই ছিল সর্বোচ্চ দলীয় স্কোর। অবশেষে আজ হেলস-রুশোর ব্যাটিংয়ে নিজেদের লজ্জা ঢাকল দলটি। জোড়া সেঞ্চুরির প্রথম ঘটনাটি ঘটে উক্সব্রিজে।
তাছাড়া এর আগে টি-টোয়েন্টি কাপে ২০১১ সালে মিডলসেক্সের বিপক্ষে গ্লস্টারশায়ারের পক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের হামিশ মার্শাল ও আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন।

এরপর দ্বিতীয় ঘটনাটি ২০১৬ সালে ব্যাঙ্গালুরুতে। আইপিএলের আসরে সেবার গুজরাট লাওন্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর পক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের বিরাট কোহলি। আর তৃতীয় ঘটনার সাক্ষী হলো চট্টগ্রাম।
