ভাই ইব্রাহিমকে কষে চড় মারবেন সারা?

বলিউড অভিষেকের পর ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন সুপারস্টার সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে ডেবিউ করার পর থেকে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। বুঝতেই পারছেন সারা আলি খানের কথাই বলা হচ্ছে। ‘কেদারনাথ’ দিয়ে ডেবিউ এবং ‘সিম্বা’ দিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর এবার পরবর্তী প্রজেক্টের জন্য নিজেকে তৈরি করতে শুরু করে দিয়েছেন সাইফ কন্যা।

শোনা যাচ্ছে, পরিচালক ইমতিয়াজ আলির ‘লভ আজকাল’-এ নাকি দেখা যাবে সারাকে। এই সিনেমায় কার্তিক আরিয়ানের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করতে পারেন বলেও খবর শোনা যাচ্ছে।

শুধু তাই নয়, সারার বাবা সাইফ আলি খানও নাকি এই সিনেমায় মেয়ের বাবার চরিত্রে অভিনয় করতে চলেছেন। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায় নি। তবে সারা নাকি পরের প্রজেক্টের জন্য মন দিয়ে নিজেকে তৈরি করতে শুরু করে দিয়েছেন। তবে অন্য একটি কারণে আলোচনায় উঠেছেন এ অভিনেত্রী।

সম্প্রতি ফিল্মফেয়ার-এর একটি সাক্ষাতকারে ভাই ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক নিয়ে বলিউডের উঠতি নায়িকাকে প্রশ্ন করা হয়। পাশাপাশি সারাকে যদি ১ কোটি রুপি দেওয়া হয়, তাহলে কী তিনি ভাইকে থাপ্পড় মারবেন কী না এমন প্রশ্নের জবাবে সারা বলেন, ১ কোটি লাগবে না, তাকে যদি ১ লক্ষও দেওয়া হয়, তাহলেও তিনি ইব্রাহিমকে কষে চড় মারবেন সবার সামনে। যা শুনে বেশ খানিকটা অবাক হয়ে যান সঞ্চালক।

উল্লেখ্য, এর আগে জাহ্নবী কাপুরও জানিয়েছেন, পর্যাপ্ত অর্থ হাতে পেলে তিনিও বোন খুশি কাপুরকে চড় মারতে পিছপা হবেন না।

————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে