বিপিএলে তুমুল উত্তেজনার ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে যারা

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে এখন পর্যন্ত ২৮টি ম্যাচ শেষ হয়েছে। আগামীকাল শুক্রবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম পর্বে মাঠে গড়াবে বিপিএল। চট্টগ্রামে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার দিনের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।

এখন পর্যন্ত চলতি বিপিএলে ৮ ম্যাচ খেলে ৪টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে আছে রাজশাহী কিংস। অন্যদিকে ৮ ম্যাচ খেলে ২টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে সিলেট সিক্সার্স।

৭ ম্যাচ খেলে ৬টিতে জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। অন্যদিকে ৮ ম্যাচ খেলে ৪টিতে জয় পেয়েছে রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে আছে তারা।