নরসিংদীর মনোহরদী উপজেলায় খিদিরপুর এলাকায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট এবং টি-২০ অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শ্বশুর বাড়ীতে আসার আগমনে একটি গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুর ২ টায় এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণসংবর্ধনা পেয়ে সাকিব বলেন, আজকে এই এলাকার সংবর্ধনা পেয়ে আমি খুবই আনন্দিত। সকলেই আমার প্রতি দোয়া রাখবেন।
সাকিবে পেয়ে আনন্দিত জানিয়ে শিল্পমন্ত্রী হুমায়ুন মজিদ বলেন, অলরাউন্ডার সাকিব আল হাসান বাইরের কেউ নন। সে আমাদের জামাতা। তাই আজকে এই সরদার বাড়িতে তার আগমনে সরদার বাড়ির লোকজন খুবই আনন্দিত।
বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সরদার বাড়ীর জামাতা হিসেবে পেয়ে এলাকার লোকজন তাকে ফুল দিয়ে বরণ করে নেন। আওয়ামী লীগের পক্ষ থেকে সাকিব আল হাসানকে ক্রেস্ট দিয়ে ফুলেল সংবর্ধনা জানান।
অনুষ্ঠানে সাকিব আল হাসানের সাথে তার সহধর্মিনী শিশির ও কন্যা আলাইনা হাসান অরি এবং তার শশুড়-শাশুড়ী উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিল্পমন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এ্যাড. ফজলুল হক।
————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে
