বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে মাঝারি মানের দল দিয়ে এবারের বাজিমাত করছে চিটাগাং ভাইকিংস এর অধিনায়ক মুশফিকুর রহিম। বিপিএলের শুরু থেকে ধারণা করা হচ্ছিল এবারের আসরে সবচেয়ে দুর্বল দল চিটাগাং ভাইকিংস। তার অনেকগুলি কারণও আছে। প্লেয়ার্স ড্রাফট এর আগে নানা নাটকীয়তায় দল গোছায় চিটাগাং এর ফ্র্যাঞ্চাইজি।
শুধু তাই নয় রাজশাহী কিংস এর ছেড়ে দেওয়া ক্রিকেটার মুশফিকুর রহিমকে আইকন করে চিটাগাং ভাইকিংস। কিন্তু বিপিএলে চমক দেখায় মুশফিকুর রহিম। এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে মুশফিকুর রহিমের দল। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক।
এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক। ৭ ম্যাচে ৪৬ গড়ে ১৩৫ স্ট্রাইক রেটে ২৭৭ রান সংগ্রহ করেছেন মুশফিকুর রহিম। অর্ধ শতক করেছেন তিনটি সর্বোচ্চ স্কোর ৭৫। এবারের আসরে সর্বোচ্চ তিন বার ম্যাচ সেরা হয়েছেন তিনি।
————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে
