শিল্প মন্ত্রীর সফর সঙ্গী হয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছেন সাকিব

(মনোহরদী – বেলাবো) আসনের সংসদ সদস্য ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর সাথে সফর সঙ্গী হয়ে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার পত্নী শিশির নরসিংদীর মনোহরদীতে ২৪ শে জানুয়ারি বৃহস্পতিবার আসছেন।

২৪ জানুয়ারি শিল্পমন্ত্রীর সফরের কর্মসূচি থেকে সাকিব এবং শিশিরের সফর সঙ্গী হিসেবে আসার তথ্য জানা গিয়েছে।

উল্লেখ্য সাকিব আল হাসান মনোহরদী উপজেলার পশ্চিম রামপুর গ্রামের আমেরিকা প্রবাসী মমতাজ উদ্দিন সরদারের মেয়ে শিশির এর স্বামী।

এলাকার জামাই এবং জনপ্রিয় ক্রিড়া দম্পতি কে দেখার জন্য এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে