ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারালো সিলেট সিক্সার্স

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে দিনের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার (২৩ জানুয়ারি) মুখোমুখি হচ্ছে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স।। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামবে এই দুইদল।

চলতি বিপিএলে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে সিলেট। ২টিতে জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে অবস্থান করছে। অন্যদিকে, ৮টি ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে খুলনা। তারা পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। টসে জিতে সিলেট সিক্সার্সের অধিনায়ক সোহেল তানভীর খুলনাকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে।

ব্যাট করতে নেমে সিলেটের বোলাদের তুলোধুলো করেছেন দুই ওপেনার। ৬.৫ বলে খেলে ৭৩ রান করেছেন। অবশেষে ৭৩ রানের জুটি ভাঙ্গেন অলক কাপালি। কাপালির বলে তার হাতে ধরা পড়ে ২৩ বলে ৩৩ রান করে বিদায় নেন জুনায়েদ সিদ্দিকী।

এরপর ক্রিজে আসেন আল আমিন কিন্তু এসেই ফিরে যান নওয়াজের বলে। ৩ বলে ২ রান করেন। আল আমিন ব্যর্থ হলে ক্রিজে এসেই তাণ্ডব চালাচ্ছিলনে নাজমুল হোসেন শান্ত। কিন্তু মোহাম্মদ নওয়াজের বলে এলভির ফাঁদে পড়লে তাণ্ডব থামে। ১৩ বলে ১৭ রান করে ফিরে যান শান্ত।

তবে অন্য প্রান্তে ঠিকই নিজের মাইলফলকে পৌঁছার অপেক্ষায় ছিলেন টেইলর। কিন্তু কাপালির বলে ছক্কা হাাঁকাতে গিয়ে ফিরে যান তিনি। ৩১ বলে ৪৮ রান করে ফিরেন তিনি। এরপর ৩ বল খেলে কোন রান না করে ফিরে যান আরিফুল।

এর আবার কাপালির আঘাত। তার ঘুর্ণিতে বিপাকে পড়ে স্টাম্পিং হয়ে ফিরে যান অধিনায়ক রিয়াদ। ৬ বলে ৩ রান করেন রিয়াদ। কাপালি ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট তুলেন নেন। এর পর ফিলে জান ইয়াসির শাহ। তাসকিনের বলে ৭ বলে ৮ রান করে ফিরে যান তিনি।

৭ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়লেও শেষ দিকে উইজের ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং রান পায় খুলনা। তবে তাসকিনের বলে ২৫ বলে ৩৮ রান করে ফিরে যান তিনি। তাইজুল করেন ৯ বলে ৯ রান। শেষ পযন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান করে খুলনা টাইটান্স। আর সিলেটকে জিততে হলে ২০ ওভারে ১৭১ রান করতে হবে।

১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় সিলেট । ১ বলে ০ রান করে আউট হলো লিটন। এই রিপোর্ট লেখার সময় সিলেটের সংগ্রহ ১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১ রান।