বিশ্বকাপে নিষিদ্ধ সাব্বিরের খেলা নিয়ে যা বললেন মাশরাফি

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৬ মাসের নিষেধাজ্ঞার মেয়াদ এখনো শেষ হয়নি সাব্বিরের। আগামী ২৮ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হবে তার। শাস্তি না কমলে মিস করতে পারেন নিউজিল্যান্ড সিরিজও। তবুও তাকে নিয়েই বিশ্বকাপের দল সাজার স্বপ্ন দেখছেন অধিনায়ক মাশরাফি। আর বিপিএলে সাব্বিরের ফর্মে আসায় আরো আশাবাদী টাইগার ক্যাপ্টেন।

সাব্বিরের ব্যাটিং প্রতিভা নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। তবে নিষিদ্ধ হওয়ার আগে ছিল ফর্মহীনতা। মাঠের বাইরের নানা কর্মকাণ্ডে বিতর্কিত হয়ে শাস্তি পেয়েছেন বেশ কয়েকবার। ব্যক্তিজীবনে কতটা পাল্টেছেন সাব্বির সেটি নিয়ে এখনই মন্তব্য করতে চাইলেন না মাশরাফী। তবে তাকে ঘিরে প্রত্যাশা যে অনেক উঁচুতে, সেটি প্রকাশ পেল ওয়ানডে অধিনায়কের কথায়।

সম্প্রতি বিপিএলে খুলনা টাইটান্সের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মলনে মাশরাফি বলেন ‘এখনও বলার মতো কিছু বলব না (সাব্বিরের আচরণে পরিবর্তন নিয়ে)। তবে শেষ ম্যাচে আমাদের সাথে যে ইনিংসটা (৫১ বলে ৮৫) খেলেছে, যখন জাতীয় দলে নেয়া হয়েছিল, ওর যে এই সামর্থ্য আছে এমন টাইপের ক্রিকেট খেলতে পারার, সেজন্যই। ওর থেকে আসলে প্রত্যাশা অনেক। আশা করি ও সেভাবেই খেলা চালিয়ে নেবে।’
————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে