সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের কাছে দুটি আবদার করেছেন সদ্যপ্রয়াত বিশিষ্ট সংগীত পরিচালক, সুরকার, গীতিকার ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের পরিবার।
ছেলে আসিফ ইমতিয়াজ মুনের দাবি মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার বাবা আহমেদ ইমতিয়াজ বুলবুলের জন্য যেন একটি স্থায়ী সমাধির (কবর) ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

অন্যদিকে বোন রোকসানা দাবি করেন- আগামীকাল (বুধবার) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের সময় বুলবুলের প্রিয় ‘সবকটা জানালা খুলে দাও না’ গানটি যেন মৃদুস্বরে বাজানো হয়।
মঙ্গলবার রাতে প্রতিমন্ত্রী মরহুমের পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানাতে আফতাবনগরের বাসায় গেলে তারা এ দুটি দাবি জানান। প্রতিমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবারের দাবি দুটি বাস্তবায়নের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
——————————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে
