বিপিএলের ২৬ তম ম্যাচে ঢাকা ডাইনামাইটসকে রানে হারিয়ে টানা দ্বিতীয় হারের স্বাদ দিয়ে জয়ের ধারায় ফিরলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর এর মাধ্যমে ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে রংপুরকে হটিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে তামিম-ইমরুলরা।
বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল
কুমিল্লার দেওয়া ১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার জাজাইকে হারায় ঢাকা। এরপর ধারাবাহিকভাবে ফিরে যান রনি তালুকদার, নারাইন,দারউইশ রাসুলিও। পরবর্তীতে রাসেলের ব্যাটিং ঝড়ে জয়ের স্বপ্ন দেখে ঢাকা। কিন্তু ২৪ বলে ৪৫ রান করে রাসেল আউট হলে আবারো পাল্টে যায় ঢাকার চিত্র।

এরপর ফিরে যান সাকিবও। শেষদিকে শুভাগত, নুরুল হাসানরা থাকলেও দ্রুতই ফিরে যান তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে ঢাকা ডাইনামাইটস। ফলে ৭ রানের জয় পায় কুমিল্লা। কুমিল্লার হয়ে ১৪ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার থিসারা পেরেরা। সেই সাথে ম্যাচ সেরারও পুরুস্কার জিতেছেন তিনি।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার এনামুল হোক বিজয় ব্যক্তিগত ১ রানে ফেরেন। আরেক ওপেনার তামিম ইকবাল রানের চাকা সচল রাখেন। মাঝে দলপতি ইমরুল কায়েস ৭ রান করে বিদায় নিলেও শামসুর রহমানের সঙ্গে জুটি গড়েন তামিম। ২৯ বলে একটি চার আর দুটি ছক্কায় তামিম করেন ৩৪ রান। ৩৫ বলে তিনটি চার আর একটি ছক্কায় শামসুর করেন ৪৮ রান। পাকিস্তানি অভিজ্ঞ অলরাউন্ডার শহীদ আফ্রিদি ৮ বলে দুই বাউন্ডারি, এক ওভার বাউন্ডারিতে করেন ১৬ রান। থিসারা পেরেরা তিন ছক্কায় ১২ বলে ২৬ রান করে বিদায় নেন। লিয়াম ডসনের ব্যাট থেকে আসে ৬ রান।

ঢাকার দলপতি সাকিব ৪ ওভারে ২৪ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। ৪ ওভারে ৩১ রান দিয়ে কোনো উইকেট পাননি ক্যারিবীয়ান তারকা সুনীল নারাইন। আন্দ্রে রাসেল ৪ ওভারে ২৭ রান দিয়ে পান দুটি উইকেট। মোহর শেখ ৩ ওভারে ২৬ রান খরচায় উইকেটশূন্য থাকেন। ১ ওভারে ১৪ রান দিয়েছেন শুভাগত হোম। রুবেল হোসেন ৪ ওভারে ২৬ রান দিয়ে দুটি উইকেট পান।
———————————————–
মজার ভিডিও দেখুন হাসুন প্রান খুলে
