এবার ব্যাটিংয়ে ঝড় তুলেছেন ওয়ার্নার,১৪ ওভার শেষ দেখুন সর্বশেষ স্কোর

ভালো দল গঠন করেও প্রথম চার ম্যাচের মধ্যে তিন হার নিয়ে ছন্দ খুজছে সিলেট। আর সেই খোজেই আজ ওপেনিং জুটিতে সাব্বির-লিটনের উপর নির্ভর করল তারা।

রংপুরের বিপক্ষে টসে হেরে ওয়ার্নারকে ছাড়াই সাব্বিরকে নিয়ে ওপেনিংয়ে ব্যাটিং করতে এসেছেন লিটন। এরপরই চড়াও হয়ে খেলেছেন রংপুরের বোলারদের উপর।

এ দুজনের ব্যাটে এবারের বিপিএলের আসরে নিজেদের দলীয় সবোচ্চ রান সংগ্রহ করেছে সিলেট সিক্সার্স। এরপর ২৯ বলে নিজের অসাধারণ এক ফিফটি তুলে নেন লিটন।

সাব্বির ২০ রান করে ফিরে গেলে লিটনের সাথে মাঠে এসে জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। লিটন এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির পথে।

ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ১৪ ওভার শেষে ১ উইকেটে ১২৬ রান। লিটন ৬৯৮ ও ওয়ার্নার ৩৬ রান করে ব্যাট করছেন।

রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল,মোহাম্মদ মারুফ, মোহাম্মদ মিঠুন, রাইলি রুশো,অ্যালেক্স হেলস, বেনি হাওয়েল,মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, সোহাগ গাজী, শফিউল ইসলাম, নাজমুল ইসলাম অপু।

সিলেট সিক্সার্সের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক) লিটন দাস, আফিফ হোসেন, নিকোলাস পুরান, সাব্বির রহমান, অলক কাপালি, সোহেল তানভীর, তাসকিন আহমেদ, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, সান্দিপ লামিচানে।সূত্র: স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর