রংপুর রাইডার্সে ডাক পেল ১৫ বছরের লেগ স্পিনার

রংপুর রাইডার্স দলে সুযোগ পেয়েছেন ১৫ বছর বয়সী তরুণ লেগ স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি। অলরাউন্ডার আবুল হাসান রাজু ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় সুযোগ মিলেছে আফ্রিদির।

তরুণ এই লেগ স্পিনার এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন। জিম্বাবুয়ের বিপিক্ষে চিটাগংয়ের মাঠে তিন ওভার বল করে ১১ রান দিয়ে এক উইকেট শিকার করেছিলেন তিনি।

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্সের নেটে দেখা যায় আফ্রিদিকে। রংপুরের তারকা ব্যাটসম্যানদের বিপক্ষে হাত ঘুরাতে দেখা যায় তাঁকে।

দলীয় সূত্রে জানা গেছে, যে কোন ম্যাচে দলের স্পিন শক্তি বাড়াতে আফ্রিদিকে সেরা একাদশে সুযোগ দিতে পারে রংপুর। আফ্রিদি ছাড়াও ড্রাফটের বাইরে থেকে পেসার মোহাম্মদ শহিদুল ইসলামকে দলে নিয়েছে রংপুর। সূত্র: স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর