রাজশাহী কিংস এবং খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে চলতি বিপিএলের সিলেট পর্ব। এরই মধ্যে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইটান্স দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ।
এখন পর্যন্ত চার ম্যাচের চারটিতেই পরাজিত হয়ে বেশ নাজুক অবস্থার মধ্যে আছে খুলনা দলটি। সুতরাং আজকের ম্যাচে ভাগ্য পরিবর্তনের আশায় মাঠে নামতে যাচ্ছে তারা। অপরদিকে খুলনার সমান ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে রাজশাহী। যার শেষটি ছিলো শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে।
উল্লেখ্য এবারের আসরে এই নিয়ে দ্বিতীয় বারের মত মুখোমুখি হচ্ছে দু’দল। শেষ দেখায় খুলনার বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছিল মেহেদি হাসান মিরাজের দল। বিপিএলের অষ্টম ম্যাচে প্রথমে ব্যাট করে খুলনা করেছিল ৯ উইকেটে ১১৭ রান, সেই লক্ষ্যে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।

রাজশাহীর বোলিং স্কোরঃ কামরুল ইসলাম রাব্বি ৩ ওভার ১৬ রান । উদানা ৪ ওভার ৩৬ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। মিরাজ ৪ ওভার ২১ রান ২ উইকেট। আরাফাত সানি ৪ ওভার ২৫ রান ২ উইকেট। সৌম্য ১ ওভার ৬ রান। মুস্তাফিজ ৪ ওভার ১১ রান ১ উইকেট।
ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালো খুলনা। ৬ বলে ১৩ রান করে আউট হলেন জহুরুল। ১৪ বরে ১৪ রান করে আউট হলেন জুনায়েদ। ২১ বলে ১৫ রান করে আউট হলেন ডেভিড মালান। ১৩ বলে ৯ রান করে আউট হলেন মাহমুদুল্লাহ। ১০ বলে ১১ রান করে আউট হলেন শান্ত।১২ বলে ৮ রান করে আউট হলেন ব্রাথওয়েট। ২৭ বলে ২৬ রান করে আউট হলেন আরিফুল ।১২ বলে ১৩ রান করে আউট হলেন উইজ। ২ বলে ০ রান করে আউট হলেন তাইজুল।
নির্দিষ্ট ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে খুলনা টাইটান্স। সেই সাথে রাজশাহী কিংসকে ১২৯ রানের টার্গেট দিলো খুলনা টাইটান্স।
রাজশাহী কিংস স্কোয়াডঃমেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মমিনুল হক, জাকির হাসান, সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফিস, ইসুরু উদানা, লরি ইভান্স, কাইস আহমেদ, ক্রিশ্চিয়ান জঙ্কার, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি। মোহাম্মদ হাফিজ।
খুলনা টাইটান্স স্কোয়াডঃমাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহুরুল ইসলাম, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, জহির খান, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, , ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর, পল স্টার্লিং, ডেভিড ভিসে। সূত্র: স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর
