প্রাথমিক শিক্ষকদের সন্তানরা পড়তে পারবে না ‘কিন্ডার গার্টেনে’ : গণশিক্ষা প্রতিমন্ত্রী

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, ‘মানসম্মত কাজ করার জন্য সবাইকে একহয়ে কাজ করতে হবে।’প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তান কিন্ডার গার্টেনে পড়তে পারবে না।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরো বলেন, শিগগিরই প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন সমন্বয় করা হবে। এ ছাড়া প্রতিটি স্কুলের পাঠদানের বিষয়সূচি একই হবে। প্রতিটি স্কুলে স্কাউট গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি।

অবসরে যাওয়ার দুই মাসের মধ্যে শিক্ষকরা যেন পেনশনের টাকা পান সরকার সেই ব্যবস্থা নিচ্ছে বলেও আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী।