পরপর উইকেট হারিয়ে দিশেহারা কুমিল্লা,দেখুন সর্বশেষ স্কোর

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬.৩০ মিনিটে মুশফিকুর রহিমের চিটাগাং ভাইকিংসের বিপক্ষে মাঠে নেমেছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ব্যর্থ এনামুলওঃ-

উইকেটে এসে থিতু হওয়ার চেষ্টায় ছিলেন এনামুল হক বিজয়। কিন্তু আবু জায়েদ রাহির বলে ফ্রাইলিঙ্ককে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

ব্যর্থ তামিমঃ-

ইনিংসের দ্বিতীয় বলে শুন্য রানে ফিরেছেন ওপেনিংয়ে নামা তামিম ইকবাল। রবি ফ্রাইলিঙ্কের বলে উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

টসঃ-

ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভাইকিংস দলপতি দলপতি মুশফিকুর রহিম। এবারের বিপিএলে দুই দলই এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে। জয় পেয়েছে দুইটি করে ম্যাচে।

কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশঃ

তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, লিয়াম ডসন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মেহেদি হাসান, থিসারা পেরেরা।

চিটাগাং ভাইকিংস একাদশঃ

মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, ক্যামেরন ডেলপোর্ট, রবার্ট ফাইলিঙ্ক, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, নজিবুল্লাহ জাদরান, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলি।

সংক্ষিপ্ত স্কোরঃ-কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ- ৭৭/৩ (১১.২ ওভার)(লুইস ৩৮*, লিয়াম ডসন ২*) সূত্র: স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর