কুতিনহোকে বেচে নেইমারকে কিনবে বার্সা!

ফুটবল দলবদলের হাট এখন জমজমাটা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শুরু-শেষ মিলিয়ে মাস দেড়েক চলে দলবদলের হাট। এরমধ্যে এখনও বাকি প্রায় বিশ দিন। শুরুর দিকে অবশ্য বড় কোন দলবদলের ঘটনা এখনও ঘটেনি। তবে কানাঘুষা চলছে বড় বড় কিছু নাম নিয়ে। আর বদবদলের হাট বসবে নেইমারকে নিয়ে আলোচনা হবে না তা কি হয়। গুঞ্জনে এবারও বড় জায়গাজুড়ে আছে নেইমারের নাম।

নেইমার ইন কুতিনহো আউট!

কুতিনহো নিজের সেরা ফর্মে নেই বার্সায়। এ নিয়ে কাতালান শিবিরে নেই চিন্তার শেষ। আর তাতেই স্প্যানিশ গণমাধ্যমে খবর, কুতিনহোকে ছেড়ে দেবে বার্সা। যদি তাকে ছেড়ে দেয় তবে কুতিনহোকে কেনার মতো দলের অভাব নেই। ম্যানচেস্টার ইউনাইটেড নাকি টোপ গেথে বসে আছে। এখন কথা হচ্ছে কুতিনহোকে ছাড়লে বার্সা দলে আনবে কাকে। বিস্ময় অপেক্ষা করছে এখানেই। বার্সার চোখ নাকি নেইমারে। পিএসজি নাকি নেইমার, এমবাপ্পে, কাভানির একজনকে ছেড়ে দেবে। আর তরুণ এমবাপ্পেকে ধরে রাখার আগ্রহ পিএসজির বেশি। নেইমারও স্পেনে ফিরতে মরিয়া। বার্সার সঙ্গে আলাপও নাকি হচ্ছে তার।

হ্যারি কেনের দাম গগণচুম্বি

রোনালদো জায়গা এখনও ফাঁকা রিয়াল মাদ্রিদে। নতুন নাম্বার সেভেন তারা মেলাতে পারছে না। শীতকালীন দলবদলের বাজারে আবার গুঞ্জন ছড়িয়েছে। ইডেন হ্যাজার্ডের তো রিয়ালে যাচ্ছেন না। তাই টটেনহামের হ্যারি কেনের দিকে চোখ তাদের। তার জন্য মোটা অঙ্কের অর্থ দিতে প্রস্তুত রিয়াল। সুযোগ বুঝে টটেনহাম ৩৫০ মিলিয়ন ইউরো দর হাঁকিয়েছে তার জন্য। এখনও টটেনহামের প্রস্তাব আমলে নেয়নি রিয়াল।

ইসকো-দিবালা অদল-বদল

ইসকোর জন্মই যেন ইতিহাসের অন্যতম সেরা বেঞ্চ ফুটবলার হওয়ার জন্য। জিদানের সময়ও সেরা বেঞ্চ ফুটবলার ছিলেন তিনি। সোলারির আমলেও একই অবস্থা। এমন পরিস্থিতিতে ক্লাব ছাড়তে চান ইসকো। গুঞ্জন এমনই। তবে ক্লাব ফুটবলের দামি ফুটবলার তিনি। রিয়ালে তাকে এমনি তো ছাড়বে না। করে নিতে চাইবে ভালো ব্যবসাও। আর সেই নীতিতে রিয়াল ইসকোকে জুভেন্তাসকে দিয়ে দিতে চায়। আর রিয়াল তাদের শিবিরে চায় জুভেন্টাসের পাওলো দিবালাকে।

মডরিচ-ম্যালকমে চোখ

মডরিচকে পেতে আবার নতুন করে ইন্টার মিলান উঠে পড়ে লেগেছে। ক্রোয়েশিয়া এই তারকা নাকি ক্লাব ছাড়তে চান। এছাড়া রিয়ালেকে তো ভালো মতোই চেনেন তিনি। তার বিকল্প পেয়ে গেলেই তো খেদিয়ে দেবে। তাই মডরিচ নাকি ক্লাব ছাড়তে চান। ওদিকে বোর্দো থেকে রোমার মুখ থেকে ছিনিয়ে আনা ব্রাজিলিয়ান ম্যালকম সুযোগ পাচ্ছেন না দলে। তাকে কিনতে মুখিয়ে আছে প্রিমিয়ার লিগের কয়েকটি দল।সূত্র: সমকাল