শুরুতেই ভয়ঙ্কর ওয়ার্নারকে আউট করলেন সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আজকে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছে ঢাকা ডায়নামাইটস। জয়ের জন্য সিলেটের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৭৪ রানের।

এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার দলপতি সাকিব আল হাসান। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। তারা দলীয় ৪ রানে ওপেনার হযরতুল্লাহ জাজাইয়ের উইকেট হারিয়েছে। তিনি ৪ রান করে সোহেল তানভীরের শিকার হয়েছেন।

দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে ঢাকার রান বাড়াতে থাকেন নারিন ও রনি। এই দুজনের ব্যাটে মাত্র ৫.৫ ওভারে দলীয় অর্ধশতক পূরণ হয় ঢাকার। এই দুজনে ৬৭ রানের জুটি গড়েন। নারিন ২১ বলে ২৫ রান করে অলক কাপালীর বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন আফিফ হোসেনের হাতে।

রনি তালুকদার দেখে শুনে খেলে মাত্র ৩১ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন। তিনি মাত্র ৩৪ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলে আফিফ হোসেনের বলে নিকোলাস পুরানের হাতে সীমানার কাছে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।

আর ঢাকা ডায়নামাইটস দলপতি সাকিব মাত্র ১৭ বলে ২৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন আল-আমিন হোসেনের বলে। টপ এজ হয়ে তিনি ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষক লিটন দাসের হাতে।

এরপর ঢাকার ইনিংসের ১৫তম ওভারে বোলিং করতে সে তাসকিন আহমেদ। সেই ওভারে এসে ঢাকার শক্তিশালী ব্যাটিং অর্ডার গুড়িয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। একে একে সাজঘরে ফিরিয়েছেন আন্দ্রে রাসেল (৫), কাইরন পোলার্ড (৩) ও শুভাগত হোমকে (০)।

অষ্টম উইকেটে ৪৮ রানের জুটি গড়ে ঢাকাকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন নুরুল হাসান সোহান ও নাঈম শেষ। নাইম ২৫ ও সোহান ১৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

ঢাকা ডায়নামাইটস একাদশ-

হযরতউল্লাহ জাজাই, সুনিল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাঈম শেখ, নুরুল হাসান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভগত হোম, রুবেল হোসেন, আলিস ইসলাম।

সিলেট সিক্সার্স একাদশঃ-

লিটন দাস (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, আলক কাপালী, সোহেল তানভীর, সন্দীপ লামিচানে, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

সিলেট সিক্সার্সঃ ৮/০ (০.৫ ওভার)

লিটন দাস ৩*

ঢাকা ডায়নামাইটসঃ ১৭৩/৭ (২০ ওভার)

সোহান ১৮*, নাঈম ২৫*সূত্র: স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর