শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ। আর এই সিরিজের প্রথম ম্যাচে ভারতকে জয়ের জন্য ২৮৯ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪১ রানের মধ্যেই দুই ওপেনার আলেক্স ক্যারে (২৪) ও অ্যরন ফিঞ্চকে (৩) হারায় অস্ট্রেলিয়া। এরপরই দারুন এক জুটি গড়েন উসমান খাজা ও শন মার্শ। দুজনে মিলে ৯২ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দারুন অবস্থানে নিয়ে আসেন অস্ট্রেলিয়াকে। দলীয় ১৩৩ রানে ব্যক্তিগত ৫৯ রান করে উসমান খাজা আউট হলে ভাঙে এই জুটি।

এরপর শন মার্শ ও পিটার হ্যান্ডসকম্ব মিলে ৫৩ রানের আরকেটি জুটি গড়েন। দলীয় ১৮৬ রানে ব্যক্তিগত ৫৪ রান করে মার্শ আউট হলে ভাঙে এই জুটি।
এরপর হ্যান্ডসকম্ব ও মার্কোস স্টোইনিসের ৬৮ রানের আরেকটি জুটিতে আড়াই’শ পাড় হয় অস্ট্রেলিয়ার। ২৫৪ রানের মাথায় ব্যক্তিগত ৭৩ রান করে হ্যান্ডসকম্ব আউট হলে এই জুটি ভাঙার পর অস্ট্রেলিয়ার রান ২৮৮ করার কৃতিত্ব স্টোইনিসের। ৪৩ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন তিনি। সাথে ম্যাক্সওয়েল ৫ বলে ১১ রান করে অপরাজিত থাকেন।
ভারতের ভুবনেশ্বর কুমার ও কুলদিপ যাদব ২টি করে উইকেট লাভ করেন। সূত্র: স্পোটসনিউজ টুয়েন্টিফোর
