সুর্বণার ফাঁদ থেকে মুক্তি চায় সানির পরিবার!

জেলার মাধবদীতে অভিনব কৌশলে এক যুবককে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে দেনমোহর দাবি করছেন এক সুন্দরী নারী। এদিকে ওই নারীর ফাঁদ থেকে মুক্তি পেতে যুবকের মা ঘুরছেন বিচারকদের দ্বারে দ্বারে।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই নারী যশোর কোতায়ালী থানার চুরামনকাঠা এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সুর্বণা নাহার সাথী। প্রায় চার মাসে আগে অভিনব কায়দায় প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেন মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম সানি নামে এক যুবককে।

সানি মাধবদী থানাধীন নওপাড়া গ্রামের সামসুল হকের ছোট ছেলে।

সানির মা সেলিনা জানান, ছেলে প্রেম করে বিয়ে করেছে, তার বাবা মেনে নিয়েই বাড়িতে জায়গা দিয়েছিল।কিন্তু সাথী যে বিয়ের নামে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেয় তা আগে জানা ছিল না।এ মেয়ে নাকি ঢাকায় বিভিন্ন জনের সঙ্গের সম্পর্কে জড়িত রয়েছে।

শুক্রবার পারিবারিকভাবে সাংবাদিকদের ডেকে তিনি অভিযোগ করেন, সানিকে অনেকভাবে নির্যাতন করে সে অনেক টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে তাদের কাছ থেকে। সাথী মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে তার ছেলেকে।

সেলিনা আরো জানান, সাথীর সাজানো মামলার জালে বন্দি তার পরিবারের সদস্যরা। কিন্তু প্রমাণ করতে না পারায় আদালত সানি ও তাদের পরিবারকে জামিনে মুক্তি দিয়েছে।