বিপিএল শুরু হয়েছে গত ৫ তারিখে। এরই মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুইটি ম্যাচ খেলেছে। সিলেটের বিপক্ষে জয় পেলেও হেরেছে রংপুর রাইডার্সের বিপক্ষে। তবে এবার একটি বড় সুখবর আসছে তাদের জন্য।`
বিপিএলে কুমিল্লার হয়ে খেলতে যোগ দিচ্ছেন দুর্দান্ত ফর্মে থাকা ভয়ংকর অলরাউন্ডার লঙ্কান থিসারা পেরেরা। টি-টোয়েন্টিতে ঝড়ো ব্যাটিং করা এই তারকা এখন আছেন তার দলের সাথে নিউজিল্যান্ডে।

শ্রীলঙ্কার নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজে এক ম্যাচে মাত্র ৭৪ বলে ১৪০ ও অন্য ম্যাচে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলে জানান দিয়েছেন যে তিন আছেন দারুণ ফর্মে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিমিধ্যে ওয়ানডে সিরিজ শেষ, এখন বাকি রয়েছে একটি টি-টুয়েন্টি ম্যাচ। এই ম্যাচটি হবে আগামী ১১ তারিখ। আর এই ম্যাচের পর কুমিল্লার সাথে যোগ দিবে থিসারা পেরেরা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরবর্তী ম্যাচ হবে ১১ তারিখ রাজশাহী কিংসের বিপক্ষে। সেই ম্যাচেও পেরেরাকে পাবেনা কুমিল্লা। তবে ১৩ তারিখ চিটাগাং ভাইকিংসের বিপক্ষেই হয়তো মাঠে ফিরতে পারেন লঙ্কান এই অলরাউন্ডার।সূত্র: স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর
