নতুন সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান

শেষ হয়েছে ২০১৮ সালের টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেট। এদিকে ২০১৯ সালে বেশ কয়েকটি সিরিজ খেলার মাধ্যমে ব্যস্ত সময় কাটাবেন টাইগাররা। আর এর মধ্যে নবাগত টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী নতুন বছরের ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা। কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টেস্টের সিরিজ খেলবেন সফরকারীরা। মার্চে শেষ হবে ওই সিরিজ। এরপরের এক মাসের বিরতি।

এদিকে ২০১৯ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেটের আসর বসবে। আর বিশ্বকাপ শেষে অক্টোবরে মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্ট ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।সূত্র স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর