মাশরাফিকে নিয়ে যা বললেন আফ্রিকান তারকা রুশো

রংপুর রাইডার্সে মাশরাফি বিন মুর্তজার সঙ্গ দারুন উপভোগ করছেন দক্ষিন আফ্রিকার ক্রিকেটার রাইলি রুশো। তাঁর চোখে মাশরাফি একজন রসিক মানুষ এবং ক্রিকেটার হিসেবে অসাধারণ একজন চরিত্র।

এই নিয়ে দ্বিতীয় বার বাংলাদেশে বিপিএল খেলতে এসেছেন রুশো। প্রথম বারের মতো খেলছেন মাশরাফির অধীনে। অল্প কয়েকদিনেই রসিক মাশরাফিকে মনেও ধরেছে এই আফ্রিকান ব্যাটসম্যানের।

অধিনায়ক হিসেবে মাশরাফিকে অসাধারণ দাবি করেছেন রুশো ।

ঢাকার বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামার আগের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘মাশরাফি অবিশ্বাস্য একজন খেলোয়াড়। সে মজার একজন মানুষ, ক্রিকেটার হিসেবে অসাধারণ একজন চরিত্র। আমি এই প্রথমবারের মতো তাঁর সাথে কাজ করছি। আমি তাঁর সাথে প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করছি।’

বিপিএলে নিজের পারফর্মেন্স দিয়ে ইতিমধ্যে আলো ছড়িয়েছেন রুশো। নিজের পারফর্মেন্স নিয়ে কথা বোলার পাশাপাশি জানিয়েছেন, ইতিমধ্যে মাঠের পারফর্মেন্স দিয়ে উদাহারণ টেনেছেন মাশরাফি।

রুশো আরও বলেন, ‘সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে, বোলিংও দারুন করছে। ফিল্ডিং এবং বোলিংয়ে ইতিমধ্যে পারফর্মেন্স দিয়ে এর উদাহারণ দিয়েছে। তাঁর সঙ্গে খেলতে পারাটা অসাধারণ, দলের কাছে সে অসাধারণ একজন চরিত্র।’সূত্র: স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর