বিপিএলের ইতিহাসে রেকর্ড গড়ে কুমিল্লাকে উড়িয়ে দিলো মাশরাফির রংপুর রাইডার্স

কুমিল্লা ভিক্টোরিয়ান্স দেওয়া ৬৪ রানের টার্গেটে নেমেছে রংপুর রাইডার্স।বিপিএলের হাই ভোল্টেজ ম্যাচে মঙ্গলবার দিনের দ্বিতীয় খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পাত্তাই দেয়নি রংপুরের বোলাররা। বিশেষ করে রংপুরের কাপ্তান মাশরাফি বিন মুর্তজার বোলিংয়ে সামনে দাঁড়াতেই পারেনি কুমিল্লার টপ অর্ডার ব্যাটসম্যানরা। শুধু মাত্র শহীদ আফ্রিদি ছাড়া কুমিল্লার কোন ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছোতে পারেনি। মাশরাফির ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে কুমিল্লা গুটিয়ে গিয়েছে মাত্র ৬৩ রানে। সর্বোচ্চ ২৫ রান করেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি, রংপুরের হয়ে ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মাশরাফি।

এদিন টসে হেরে ব্যাট করতে নামা কুমিল্লাকে শুরু থেকেই চাপে রাখেন রংপুরের দুই বোলার মাশরাফি বিন মুর্তজা এবং সোহাগ গাজি। মাশরাফির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দলীয় ১০ রানে উইকেট বিলিয়ে দেন ওপেনার তামিম ইকবাল। তাঁর ব্যাট থেকে আসে ৪ রান। এরপরের ওভারে বোলিংয়ে এসে আবারও জোড়া আঘাত হানেন মাশরাফি।

বিদায় করেন ইমরুল কায়েস এবং এভিন লুইসকে। পাওয়ার প্লে’র শেষ ওভারে এসে শোয়েব মালিককে ০ রানে লেগ বিফরের ফাঁদে ফেলেন পেসার শফিউল ইসলাম। নিজের শেষ ওভারে এসে স্টিভ স্মিথকেও ০ রানে তুলে নেন মাশরাফি।

১৮ রানে ৫ উইকেট হারিয়ে বসা কুমিল্লাকে আরও বিপদে ফেলেন এনামুল হক বিজয়। ২ রানে ফরহাদ রেজাকে উইকেট বিলিয়ে দেন এই ব্যাটসম্যান, খানিকপর সাইফুদ্দিনও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে আরও ব্যাকফুটে চলে যায় স্টিভ স্মিথের দল। ৩৯ রানে ৭ উইকেট হারিয়ে বসা কুমিল্লাকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করেন আফ্রিদি এবং তরুণ মেহেদি।

কিন্তু ব্যক্তিগত ২৫ রানে আফ্রিদিকে বিদায় করেন অপু। এরপর শেষ দুই উইকেট তুলে নিতে বেশী সময় নেয় নি রংপুর। দলীয় ৬৩ রানে কুমিল্লার সবকটি মাশরাফির রংপুর। বিপিএলের চতুর্থ সর্বনিন্ম স্কোরের লজ্জায় ডুবে কুমিল্লা।

কুমিল্লার বোলিং স্কোরঃ৩ ওভার বল করে ১১ রান দিংে ১ উইকেট নিলেন রনি। ৩ ওভার বল করে ২২ রান দিলেন মেহেদী হাসান। ২ ওভার বল করে ১০ রান দিলেন শহিদ আফ্রিদী। ১ ওভার বল করে ৩ রান দিনে শাইফুদ্দিন। ১ ওভার বল করে ৪ রান দিলেন স্মিথ।

রংপুরের ব্যাটিং স্কোরঃ৫ বলে মাত্র ১ রান করে আউট হলেন গেইল । তবে শেষ পর্যন্ত ১২ ওভার খেলেই ৬৭ রান সংগ্রহ করে মাশরাফির রংপুর। আর সেই সাথে তামিমের কুমিল্লার বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেই মাশরাফির রংপুর রাইডার্স। অপরাজিত ছিলেন মেহেদী মারুফ ৩৯ বলে ৩৬ রান ও রুশো ২৮ বলে ২০ রান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশঃ

তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মেহেদী হাসান, শোয়েব মালিক, এনামুল হক (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ

রংপুর রাইডার্স একাদশঃ

রাইলি রুশো, ক্রিস গেইল, মেহেদী মারুফ, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহাগ গাজী, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম।সূত্র: স্পেটসনিউজ টুয়েন্টিফোর