বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম ম্যাচ রংপুর রাইডার্সের বিপক্ষে হার দিয়ে শুরু করেছে খুলনা টাইটান্স। প্রথম ম্যাচের ভুলগুলোও শুধরে পরবর্তী ম্যাচগুলোতে আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে যেতে চান টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিপিএলের গত আসরেও হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলো রংপুর রাইডার্স। শেষ পর্যন্ত টুর্নামেন্ট জিতেছে মাশরাফির রংপুর রাইডার্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই উদাহরণই টেনে আনলেন রিয়াদ। এ বিষয়ে রিয়াদ বলেন,
‘আসার সময় সংবাদ সম্মেলনে বলছিলেন মাশরাফি ভাই আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাদের শুরু হয় কিন্তু হার দিয়ে। আমারও হারলাম, দেখা যাক কী হয়।’
এছাড়া তিনি আরও বলেন, ‘প্রতি ম্যাচই চ্যালেঞ্জিং হবে। প্রতিটা দলই ভালো। নির্ভর করে আমরা নিজেদের কীভাবে কাজে লাগাচ্ছি। আমার মনে হয় আমাদের আগ্রাসী ভাবটা আরও বাড়ানো উচিত দল হিসেবে। চেষ্টা করব ওই মানসিকতা নিয়ে পরের ম্যাচে যেন মাঠে নামতে পারি।সূত্র:স্পোটসনিউজ টুয়েন্টফোর
