মাঠে নামছে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স,দেখেনিন দুই দলের একাদশ

বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের। এর আগে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরেছে সিলেট সিক্সার্স।

আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে, দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫ টা ২০ মিনিটে। খেলাটি সরাসরি দেখাবে গাজী টিভি ও মাছরাঙা টিভি।

ইতিমধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটান্স। তবে আজও খেলছেন না ক্রিস গেইল। অন্যদিকে খুলনায় খেলছেন না ডেভিড মালান।

রংপুর রাইডার্সের একাদশ: হেলস, মিঠুন, মেহেদী মারুফ, রবি বোপারা, রাইলো রুশো, বিনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি, সোহাগ গাজি, নাজমুল ইসলাম, সফিউল ইসলাম।

খুলনা টাইটান্সের একাদশ: জহিরুল ইসলাম, পল স্টার্লিং, নাজমুল ইসলাম শান্ত, ব্রেন্ডন টেলর, কার্লোস ব্র্যাথওয়েট, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, আলি খান, সরিফুল ইসলাম,জহির খান, তাইজুল ইসলাম।সূত্র স্পোর্টসনিউস টোয়েন্টিফোর