দু’কূলই হারালেন সুপারস্টার শাকিব খান

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় সুপারস্টার তো বটেই, কলকাতায়ও বর্তমানে তিনি ব্যাপক জনপ্রিয়। একাধিক ছবি এবং স্টেজ শো দিয়ে ইতিমধ্যেই সেখানকার দর্শক ও চলচ্চিত্র নির্মাতাদের মন জয় করে নিয়েছেন শাকিব।

শাকিব খান কলকাতায় পা রাখেন প্রযোজনা সংস্থা এসকে মুভিজের হাত ধরেই। কিন্তু হঠাৎ তাদের প্রতিদ্বন্দ্বী প্রোডাকশন হাউস এসভিএফ শাকিব খানের সঙ্গে একটি ছবির চুক্তি সই করে, ‘নাকাব’।

এ ছবির জন্য অভিনেতা পারিশ্রমিক পান প্রায় এক কোটি টাকা। যদিও সে ছবি নিয়ে অভিনেতা ও প্রযোজনা সংস্থার মধ্যে বিস্তর ঝামেলা হয় এবং ছবিও ফ্লপ করে। এরপর শাকিব আবার তার পুরনো ঠিকানা এসকেতেই ফিরতে চেয়েছিলেন। তবে সেখানেও তাকে এক কোটি টাকা পারিশ্রমিক দিতে হবে বলে দাবি করেন। সংস্থা পত্রপাঠ সে দাবি নাকচ করে। ফলে যা দাঁড়িয়েছে, তাতে শাকিবের এ দেশে বোধহয় দু’কূলই গেল!

সূত্র: আনন্দবাজার পত্রিকা।