বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। আগে ব্যাট করতে নামবে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।
৫ বছর পর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আশরাফুল খেলছেন আজ চিটাগাংয়ের হয়ে। অন্যদিকে গেইল- ডি ভিলিয়ার্সকে ছাড়াই মাঠে নেমেছে রংপুর।
রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদস: মেহেদি মারুফ, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রাইলো রুশো, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, সোহাগ গাজী, মাশরাফি মর্তুজা, শাফিউল ইসলাম, নাজমুল ইসলাম অপু।
চিটাগং ভাইকিংসের সম্ভাব্য একাদশ: ক্যামেরন ডেলপরট, মোহাম্মদ শাহজাদ, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবি ফ্রিলিনক, সানজামুল ইসলাম, আবু জায়েদ, খালেদ আহমেদ।
ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ১১.৩ ওভার ৩৫ রান ৭ উইকেটে। এখন ব্যাট করছে সোহাগ গাজী ০ রান ও রবি বোপারা ১১ রান। ১১ বলে ২ রান করে আউট হলেন মাশরাফি।
