দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হচ্ছে আজ। দুপুর সাড়ে ১২টায় উদ্বোধনী ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংসের।
মাশরাফির নেতৃত্বেই গত আসরে তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রংপুর। মাশরাফি এবারও ভালো কিছুর আশা করছেন। ডি ভিলিয়ার্স আর গেইলের মতো মারকুটে ব্যাটসম্যানকে দলে পেয়েছেন তিনি। সঙ্গে মেহেদী মারুফ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুনের মতো প্রতিশ্রুতিশীল দেশি ক্রিকেটার আছেন। মাশরাফি জানিয়েছেন, শুরুটা জয় দিয়েই করতে চান তিনি। যদিও মুশফিকের চিটাগংয়ের বিপক্ষে জয় পাওয়া এতটা সহজ হবে না বলেই ধারণা রংপুর দলপতির।
মুশফিকের চিটাগংও শক্তিশালী দল গড়েছে এবার। লুক রঞ্চি, মোহাম্মদ শাহজাদের মতো মারকুটে ব্যাটসম্যান আছে ভাইকিংস শিবিরে। আছেন ক্যামেরন ডেলপোর্টের মতো অলরাউন্ডার। বোলিং বিভাগ বেশ ভারসাম্যপূর্ণ। সানজামুল ইসলাম, নাঈম হাসানের মতো স্পিনার আছেন।
ইতিমধ্যে আজকের বিপিএলের উদ্বোধনী ম্যাচের টস সম্পূর্ন হয়েছে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চিটাগাং ভাইকিংস অধিনায়ক মুশফিক।
রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদস: মেহেদি মারুফ, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রাইলো রুশো, রবি বোপারা, নাদিফ চৌধুরী, সোহাগ গাজী, মাশরাফি মর্তুজা, শাফিউল ইসলাম, নাজমুল ইসলাম অপু, শেলডন কটরেল।
চিটাগং ভাইকিংসের সম্ভাব্য একাদশ: লুক রনকি, মোহাম্মদ শাহজাদ, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবি ফ্রিলিনক, সানজামুল ইসলাম, আবু জায়েদ, খালেদ আহমেদ।
