আগামীকাল ম্যাচের জন্য রাজশাহী কিংসের একাদশ ঘোষণা

বিপিএলে আগামীকাল উদ্বোধনী দিনেই মাঠে নামছে চারটি দল। প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এর মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২: ৩০ মিনিটে।

ইতিমধ্যেই গতকাল রাজশাহী কিংসের অধিনায়ক করা হয়েছে তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ কে। মিরাজ ছাড়াও রাজশাহী কিংসের হোসেন সৌম্য সরকার জাকির হোসেন মমিনুল হক মোস্তাফিজুর রহমান আরাফাত সানির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

প্রথম ম্যাচে কেমন হতে পারে রাজশাহী কিংসের একাদশ। ওপেনিং জুটিতে দেখা যাবে সৌম্য সরকার এবং উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসান কে। টপ অর্ডারের মমিনুল হক, মোহাম্মদ হাফিজ, লাইরি ইভানস, ফজলে রাব্বি। এছাড়াও একাদশে দেখা যেতে পারে নেদারল্যান্ডের ক্রিকেট রায়ান টেন ডেসকট অথবা শ্রীলঙ্কান সেকুগে প্রসন্নকে। এর পরে রয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ স্পিনার আরাফাত সানি, শ্রীলংকার ফাস্ট বোলার ইসুরু উদানা এবং মোস্তাফিজুর রহমান।

রাজশাহী কিংসের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, জাকির হোসেন, মুমিনুল, মোহাম্মদ হাফিজ, লাইরি ইভানস, ফজলে রাব্বি সেকুগে প্রশন্ন, মেহেদি মিরাজ, আরাফাত সানি, ইসুরু উদানা, মুস্তাফিজুর রহমান।

রাজশাহী কিংসের দল: মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, মেহেদি মিরাজ, জাকির হোসাইন, সৌম্য সরকার, ফজলে রাব্বি, কায়িস আহমেদ, ক্রিস্টিয়ান জঙ্কার (দ. আফ্রিকা), ইসুরু উদানা (শ্রীলংকা), আরাফাত সানি, লাইরি ইভানস (শ্রীলংকা), রায়ান টেন ডেসকট (নেদারল্যান্ডস), সেকুগে প্রসন্ন (শ্রীলংকা), মোহাম্মদ সামি (পাকিস্তান), আলাউদ্দিন বাবু, মারশাল আইয়ূব, কামরুল রাব্বি।