শারীরিক সম্পর্ক করতে হবে ভাসুরের সঙ্গে। দীর্ঘদিন ধরে নাকি এমনই রীতি চলছে আসছে পরিবারের মধ্যে। উপায় না পেয়ে নির্যাতিতা বধূ দ্বারস্থ হলেন পুলিশের। খাস কলকাতার বুকে এমন ঘটনায় হতবাক অনেকেই।
বালিগঞ্জের বাসিন্দা ওই গৃহবধূর অভিযোগের তির স্বামী সুরঞ্জন ও ভাসুর নিরঞ্জনের বিরুদ্ধে। অভিযোগ, বিয়ের কয়েক দিন পরেই ওই মহিলাকে জানানো হয়— ভাসুরের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে। এটাই নাকি ওই পরিবারের রীতি। ওই মহিলা প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ।
পুলিশের অভিযোগ করেছেন, একাধিক বার ভাসুর নিরঞ্জন সেন তাঁকে ধর্ষণ করেছে। তাতে মদত জুগিয়েছে ওই বধূরই স্বামী সুরঞ্জন। দীর্ঘদিন ধরে এমন নারকীয় অত্যাচার সহ্য করতে না পেরে শেষে পুলিশে অভিযোগ জানান তিনি।
মহিলার অভিযোগের ভিত্তিতে সুরঞ্জন ও নিরঞ্জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু গ্রেফতারের সময়ে পুলিশের উপর পালটা চড়াও হয় অভিযুক্ত দুই ভাই। ধর্ষণ, মারধরের অভিযোগের পাশাপাশি পুলিশের তরফ থেকে পৃথক একটি মামলাও দায়ের করা হয়েছে।
তবে যাবতীয় অভিযোগ নসাৎ করে দিয়েছেন ওই পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, সম্প্রতি ওই বধূর ডির্ভোসের মামলা চলছিল। তাই জন্যই মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে কড়েয়া থানার পুলিশ।
