টাঙ্গাইলে সৌদি প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

টাঙ্গাইলের বাসাইলে মনোয়ারা বেগম (৪২) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার নথখোলা পৌলীপাড়া এলাকার এ ঘটনা ঘটে।পরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মনোয়ারা বেগম একই এলাকার ধলা খানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মনোয়ারা বেগমের স্বামী ধলা খান ও ছেলে আল-আমীন দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসী। এজন্য তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন। প্রতিদিনের মতো সোমবার রাতে ঘুমাতে যান তিনি।

পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা তার গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই নারীর সঙ্গে প্রতিবেশীর জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ ছিল বলেও পুলিশ জানায়।

এ হত্যাকান্ডের বিষয়ে বাসাইল থানার ওসি এসএম তুহিন আলী বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।