হঠাৎ করে হাসপাতালে ছুটে গেলেন মাশরাফি

আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজার নিরাপত্তার দায়িত্বে থাকা নড়াইল গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারি উপ-পরিদর্শক এএসআই মনিরুজ্জামান মিন্টুর নবজাতক কন্যা সন্তানকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসনের সদ্য নির্বাচিত এমপি মাশরাফী বিন মোর্ত্তজা। গতকাল সোমবার রাত ৮ টার দিকে তিনি হাসপাতালে ছুটে যান।

এ ব্যাপারে পুলিশ সদস্য সুজন বলেন, ‘২৭ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে লোহাগড়া উপজেলার দেবী গ্রাম থেকে ডিবি পুলিশের এএসআই মনিরুজ্জামান মিন্টু হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে মাশরাফীর গাড়িতে করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময়ে মাশরাফী তার প্রচার-প্রচারণা স্থগিত করে হাসপাতালে ছুটে যান এবং কান্নায় ভেঙ্গে পড়েন।’

এদিকে নির্বাচনের আগে দিন পুলিশ সদস্যের স্ত্রী রাবেয়া বেগমের সিজারের দিন মাশরাফী ব্যস্ততার কারণে উপস্থিত হতে না পারলেও মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমি দেখতে যান এবং ১ লাখ টাকা সহযোগিতা প্রদান করেন। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আরো ৮০ হাজার টাকার সহযোগিতা প্রদান করেন।

এদিকে একাদশ নির্বাচনে মাশরাফী জয়ী হওয়ার পর গতকাল সোমবার রাতেই হাসপাতালে ছুটে যান। এসময় মনিরুজ্জামান মিন্টুর নবজাতক কন্যা শিশুর জন্য দোয়া করেন এবং মনিরুজ্জামানের স্ত্রীকে শান্তনা দেন।সূত্র স্পোর্টসনিউস টোয়েন্টিফোর